মোঃ আল আমিন,মালদ্বীপ: ইংরেজি নববর্ষ ২০২৩ইং, উপলক্ষে মালদ্বীপ যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়, গতকাল রোজ রবিবার স্হানীয় সময় রাত দশটায়, মালদ্বীপের রাজধানী মালে সাউথ ক্যাফ এন্ড রেস্টুরেন্ট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুবলীগ নেতা গাজী মোঃ সাইফুল ইসলাম বাবলুর সঞ্চালনায় ও যুবলীগ নেতা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবলীগের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ শামিম ও মোঃ মীর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ কবির হোসেন, মোঃ আউয়াল খাঁন,মোঃ নাছির, মোঃ ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত দলীয়কর্মী ও সকল প্রবাসীদেরকে স্বাস্থ্যের প্রতি যত্নবান আল্লাহর হুকুম পাঁচওয়াক্ত নামাজ ও প্রবাসীসের বাড়িতে দেশের সুনাম অর্জন করার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু,কবরবাসীর,রুহের আত্মার মাগফিরাত কামনা করে হয়।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল-আমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর, মোঃ জাকির,মোঃ সুজন, মোঃ মনিরুল ইসলাম মনির,মোঃ আল আমিন, মোহাম্মদ শাহপরান, মোঃ সালাউদ্দিন মোঃ বিল্লাল হোসেন।
পরিশেষে অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ ও আগামী দিনে সকল প্রোগ্রামে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো..
রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট
অসুস্থ প্রবাসীকে দূতাবাসের উদ্যোগে বিমানের টিকেট হস্তান্তর
বিশ্ব অভিবাসন দিবস পালন করলো বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপ