বিদেশ ডেস্ক : আন্দামান সাগর থেকে উদ্ধার করা ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে বাংলাদেশের জলসীমায় নয়, সমূদ্রে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন মিয়ানমারের এক মন্ত্রী।
এর আগে, আগে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে টুটকে উদ্ধৃত করে এক খবরে জানিয়েছিল, মিয়ানমারের নৌবাহিনী এসব অভিবাসন প্রত্যাশীদের বাংলাদেশের জলসীমায় নিয়ে যাচ্ছে।
মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে টুট এক এই বক্তব্য সংশোধন করে বলছেন, বাংলাদেশে নয়, তাদের সমূদ্রের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য।
তিনি আরও জানিয়েছেন, এই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এদের ঠিক কোথায় নেওয়া হচ্ছে, নিরাপত্তা অজুহাতে সেটি জানাতে তিনি অস্বীকৃতি জানান।
গত শুক্রবার আন্দামান সাগরে এক মাছ ধরা ট্রলার থেকে এই অভিবাসীদের উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী।
উদ্ধারকৃতদের বেশিরভাগই মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছ। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকৃতি দেয় না।
সূত্র: বিবিসি

এ বিভাগের আরো..
রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট
অসুস্থ প্রবাসীকে দূতাবাসের উদ্যোগে বিমানের টিকেট হস্তান্তর
ইংরেজী নববর্ষ উপলক্ষে মালদ্বীপ যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত