জমির উদ্দিন সুমন.লন্ডন প্রতিনিধি : কারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সকল খাতের ব্যবসায়ীদের নিয়ে ওয়ার্ কারি এক্সপোর আয়োজন করবে কারি লাইফ ম্যাগাজিন। পূর্ব লন্ডনের আরবার হোটেলে এক সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন কারি লাইফ ম্যাগাজিনের কর্মকর্তা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ অক্টোবর রোববার কারি লাইফ নবম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে। লন্ডনের রয়্যাল ল্যাংকাস্টার হোটেলে বসছে এ আয়োজন।
একই দিনে একই হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ওয়ার্? কারি এক্সপো। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ক্যাটারিং ট্রেডের সাথে সম্পৃক্ত ক্রেতা ও বিক্রেতার এই মিলন মেলা। আর বিকাল পাঁচটা থেকে শুরু হবে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ওয়ার্? কারি এক্সপোর জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ১৫ পাউন্ড। তবে যারা কারি লাইফের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন তাদের টিকেটের জন্য কোনো মূল্য দিতে হবে না।
যারা রেজিট্রেশন ছাড়াই সরাসরি যাবেন তাদের প্রবেশ মূল্য গুনতে হবে। একই দিন সন্ধ্যায় রয়েল ল্যাংকাস্টার হোটেলের ওয়েস্টবার্ণ সুইটে থাকবে কারি লাইফ অ্যাওয়ার্ড ও গালা ডিনারের আয়োজন। ব্ল্যাক টাই ডিনারের এই জমকালো আয়োজনে শুধুমাত্র যারা আগে অ্যাওয়ার্ড ও গালা ডিনারের টিকেট ক্রয় করবেন তারাই অংশ নিতে পারবেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। কারি লাইফ ম্যাগাজিনটির সম্পাদক সৈয়দ বেলাল আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারী লাইফের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এক্সপো সহযোগী কোবরা বিয়ারের সেল্স ডিরেক্টর সামসন সোহেল, জাষ্ট ইটের মার্কেটিং ম্যানেজার সামান্তা বাকলি, ট্রেভেল লিংকের এমডি ও সিইও সামি সানাউল্লাহ এবং ইউনিসফ্টের এমডি এমদাদুল হক টিপু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একই ছাদের নিচে এককভাবে কারি ব্যবসাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের যোগসূত্র স্থাপনের জন্য এ ধরণের একটি এক্সপো বা মেলার আয়োজন লন্ডনে অনন্য। রেষ্টুরেন্ট বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন কারি লাইফের উদ্যোগে অনুষ্ঠিতব্য “ওয়ার্? কারি এক্সপোতে ভিজিটরদের জন্য নানা অফার নিয়ে ক্যাটারিং ট্রেডের সাথে সংশ্লিষ্ট সাপ্লায়াররা স্টল সাজিয়ে বসবেন। কারি লাইফ ম্যাগাজিনের উদ্যোগে দেশে-বিদেশে ব্রিটিশ কারির জনপ্রিয়তা বাড়ানো, অ্যাওয়ার্ডের মাধ্যমে রেষ্টুরেন্ট ও শেফদের সাফল্য তুলে ধরা, ওয়ার্কশপের মাধ্যমে দক্ষতার উন্নয়ন ইত্যাদি ইভেন্টের পরে ইন্ড্রাস্ট্রির রেষ্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসার জন্য বেষ্ট ডীল প্রাপ্তির একটি প্রয়াস হচ্ছে ওয়ার্? কারি এক্সপো। কারি লাইফ সম্পাদক সৈয়দ বেলাল আহমদ আশা করছেন এই মেলাতে ৪ হাজার দর্শনার্থীর সমাগত হবে।
তিনি বলেন, এটি হবে এমন একটি বাণিজ্য মেলা যেখানে রেষ্টুরেন্ট ব্যবসায়ী, সাপ্লায়ার এবং ক্যাটারিং ট্রেডের সাথে সম্পৃক্ত একত্রিত হবেন। কালি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, শুধু ইউরোপ নয়; বহুজাতিক গোষ্ঠির বাস হচ্ছে এই লন্ডন শহর। বিশ্বের যেকোন নগরীর থেকে বেশি কারি রেষ্টুরেন্ট রয়েছে এই সিটিতে। বাংলাদেশী, পাকিস্তানী, ইন্ডিয়ান, শ্রীলংকান, মালয়েশিয়ান, থাই অথবা চায়নীজ কারির গ্লোবাল হাব হচ্ছে লন্ডন। আর এজন্যেই আমরা এই সিটিতে ওয়ার্? কারি এক্সপোর আয়োজন করতে যাচ্ছি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।