প্রথমকথা ডেস্ক: বিয়ের উপহার খুলতে গিয়ে বোমার বিস্ফোরণের সেই চাঞ্চল্যকর ঘটনার রহস্যের জট খুলেছে। গ্রেফতার হয়েছেন ইউটিউব দেখে বোমা বানাতে শেখা ভারতের ওডিশার সেই শিক্ষক পুঞ্জিলাল মেহেরকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পার্সেলে আসা বিয়ের উপহার খুলতে গিয়ে মারা যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য সাহু ও তার দাদি। বোলানগিরের এই বাসিন্দা তার স্ত্রী রিমাকে বিয়ে করেছিলেন মাত্র পাঁচদিন আগেই। রিমা সেই ঘটনায় ঝলসে যান মারাত্মকভাবে।
এই ঘটনার অপরাধী শনাক্তে প্রথমেই ধন্ধে পড়ে যান পুলিশেরা। সৌম্যর সঙ্গে কারওর শত্রুতা জেরেই কি হত্যাকাণ্ড? তদন্তে এমন কোনও সূত্রের সন্ধান না মেলায় তদন্তের মুখ ঘুরে যায় অন্য দিকে। আর তাতেই উঠে আসে সৌম্যর মা যে কলেজে পড়ান, সেখানকারই ইংরেজির শিক্ষক পুঞ্জিলাল মেহেরের নাম। জানা দিয়েছে, পুঞ্জিলালের জায়গায় সৌম্যর মাকে প্রিন্সিপ্যাল পদে বসানোয় তিনি নাকি খেপে গিয়েছিলেন। ছক কষেছিলেন, ওই পরিবারকে শেষ করে দেবেন।
পরে জানা গেছে, সাত মাস ধরে ইউটিউব দেখে বোমা তৈরি করা শিখেছিলেন পুঞ্জিলাল। পুলিশের দাবি, প্রথমে ছোটখাটো বোমা বানিয়ে হাত পাকানোর পর তিনি তৈরি করেন পার্সেল বোমা। পুঞ্জিলালের বাড়ি থেকে মিলেছে বোমা তৈরির সরঞ্জাম, পেন ড্রাইভ।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।