October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টাওয়ার হ্যামলেটসে ২৪ বাঙালি কাউন্সিলার নির্বাচিত

জমির উদ্দিন সুমন.লন্ডন প্রতিনিধি : টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির জন বিগস। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পিপুলস এলায়েন্সের রাবিনা খান। প্রথম গণনায় জন বিগস ভোট পান ৩৭ হাজার ৬শ ১৯টি আর রাবিনা খান ভোট পান ১৩ হাজার ১শ ১৩টি ভোট ।
নির্বাচনে ১ লাখ ৯১ হাজার ২৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ হাজার ২৫২ জন ভোটার। এর মধ্যে পোস্টাল ভোট পড়েছে ১৯ হাজার ৮৩টি। ভোট পড়েছে ৪১.৯৬ শতাংশ।
প্রাপ্ত ভোট থেকে কোন প্রার্থীই ৫১ পার্সেন্ট না পাওয়ায় দ্বিতীয় চয়েস এর ভোট গণনা হয়। সে সে ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জন বিগস ও রাবিনা খানকে যারা দ্বিতীয় চয়েস ভোট দিয়েছিলেন তার মধ্য থেকে প্রাপ্ত ভোট প্রথম চয়েস ভোট যোগ করে নতুন করে আবারো নির্বাহী মেয়র নির্বাচিত হলেন জন বিগস। জন বিগসের ভোট বেড়ে দাঁড়ায় ৪৪ হাজার ৮শ ৬৫টি। আর রাবিনা খানের হয় ১৬ হাজার ৮শ ৭৬টি। এদিকে বাঙালি অপর দুই প্রার্থীর মধ্যে এস্পায়ারের অহিদ আহমদ পেয়েছেন ১১ হাজার ১শ ৯টি। কনজাবেটিভ থেকে ডা. আনোয়ারা আলী পেয়েছেন ৬ হাজার ১শ ৪৯টি ভোট।
বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৪৫টি সিটে প্রায় দেড় শতাদিক বাংলাদইশ বংশোদ্ভুত কাউন্সিলার প্রার্থী হন। নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে ২৪জন বাংলাদেশি কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন বাদে বাকী ২৩জনই নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে।
টাওয়ার হ্যামলেটসে দীর্ঘ এক দশক পর বিশাল বিজয় নিয়ে কাউন্সিল নেতৃত্বে এসেছে লেবার পার্টি। ৩রা মে’র স্থানীয় নির্বাচনে নির্বাহী মেয়র ছাড়াও মোট ৪৫টি কাউন্সিলার আসনের ৪২টি ছিনিয়ে এনেছে। এবারের নির্বাচনে সে সকল বাংলাদেশী নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন বো ওয়েস্ট থেকে আসমা বেগম, ব্রোমলি নর্থ থেকে জেনিথ রাহমান, ব্রোমলি সাউথ থেকে হেলাল উদ্দিন, মাইলএন্ড থেকে আসমা ইসলাম এবং পুরু মিয়া, পপলার থেকে সুফিয়া আলম, সেন্ট ডানস্টোনস থেকে আয়াস মিয়া ও ডিপা দাশ, বেথনালগ্রীণ থেকে সিরাজুল ইসলাম, মোহাম্মদ আহ্বাব হোসাইন, ব্ল্যাকওযয়েল এন্ড কিউবিট টাউন থেকে ইহতেশাম হক এবং মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু, ল্যান্সবারি থেকে কাহার চৌধুরী, মোহাম্মদ এইচএম হারুন, শেডওয়েল থেকে রাবিনা খান ও রুহুল আমিন, স্পিটাল ফিল্ড এন্ড বাংলা টাউন থেকে শাদ উদ্দিন চৌধুরী এবং লিমা ওমর কোরেশী, সেন্ট ক্যাথরিন এবং ওয়াপিং এ উল্লাহ, সেন্ট পিটার্স থেকে তারিক আহমদ খান, স্ট্যাপনি গ্রীন থেকে সাবিনা আক্তার ও মতিন উজ জামান, ওয়েভার্স থেকে আব্দুল মুকিত, হোয়াইটচ্যাপল থেকে ফারুক মাহফুজ আহমদ এবং কবি ও গীতিকার শাহ সোহেল আমিন
এদিকে, কাউন্সিলার পদে দীর্ঘ এক দশক পর আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে এনেছে লেবার পার্টি। মোট ৪৫ আসনের ৪২টিতেই জয়লাভ করেন লেবার প্রার্থীরা। বাকী ২টি পেয়েছেন কনজারভেটিভ ও ১টি পিপলস এলায়েন্স। সাবেক মেয়র লুৎফর সমর্থিত এসপায়ার এবং লিবডেমের কোন প্রার্থীই বিজয়ী হতে পারেননি।
উল্লেখ্য, টাওয়ার হ্যামটেস কাউন্সিলে প্রথমবারের মত নির্বাহী মেয়র নির্বাচন হয় ২০১০ সালে। সে সময় প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে লেবার দলের সাবেক কাউন্সিলার ও লীডার লুতফুর রহমান ২৩হাজার ২শ ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫১.৭৬ পার্সেন্ট।
এর পর ২০১৪ সালে আবারো দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন লুতফুর রহমান। তবে ২০১৫ সালে বিভিন্ন অভিযোগে তাকে আদালতের রায়ে মেয়র পদ থেকে সরে যেতে। একই বছর নির্বাচনে মেয়র নির্বাচিত হন জন বিগস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লুতফুর সমর্থিত রাবিনা খান। গত নির্বাচনে জন বিগস পেয়েছিলেন প্রাপ্ত ভোটের ৪০.০০ পার্সেন্ট। আর রাবিনা খান পেয়েছিলেন ৩৭.৮১ পার্সেন্ট ভোট।