October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

ডেস্ক: প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত হবে। আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

আজ সোমবার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাতে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির: আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা
ইমাম: মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির: হাফেজ ক্বারী মো. আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: হাফেজ মো. রুহুল আমিন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট
ইমাম: মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: হাফেজ মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

উল্লিখিত পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় হবে।