মোঃ সাহেদ আহমেদ, গোসাইরহাট শরীয়তপুর: হোটেল রেস্তরাঁয় ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়া খাদ্য পন্য তৈরি করায় জাতীয় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ শে জুলাই) বিকেল ৫ ঘটিকায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এসময় দাসের জঙ্গল বাজারে কয়েকটি হোটেল ও চাইনিজ রেস্তরাঁয় বাসি পচাঁ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সোহেল ফুটপার্ক নামের এক চাইনিজ রেস্টুরেন্ট ও অন্য একটি হোটেলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ – ৫২ ধারায় মোট ১৫০০০ হাজার টাকা অর্থদণ্ড অরোপ করেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত।
এই অভিযানে গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী সহযোগীতা করেন।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাশগুপ্ত বলেন, গোসাইরহাট উপজেলার প্রতিটি বাজের হোটেল রেস্তরাঁয় মেয়াদ উর্ত্তিণ ও অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়া খাদ্য পন্য তৈরি করা সহ ভেজাল বিরোধী অভিযান গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২