November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সম্মানিত হলেন ১১শত হাফেজ

নিজস্ব প্রতিবেদক : সদ্য হিফজ শেষ করা প্রায় ১১শত হাফেজদের মিলনমেলা ছিল গেল কয়েকদিন। টানা ৬ টি অনুষ্ঠানের মধ্যদিয়ে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজন সম্পন্ন করলো হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবের। দেশের ৬৪টি শাখার এসব হাফেজদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে ফাউন্ডেশন।

প্রতিবছরের ন্যায় এবারও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকা কর্তৃক পরিচালিত এবারও ১১তম “হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রোগ্রাম” ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে দুদিন ও জমজম কনভেনশন সেন্টরে একদিন এবং খুলনা, বগুড়া, চট্টগ্রামে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

ঢাকা:

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ২১টি শাখা নিয়ে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা” এর হল-৩ এ দু‘দিন ব্যাপি হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থল পূর্ণ ছিলো কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায়। তদের বেশির ভাগই ছিল হাফেয। সঙ্গে পিতা-মাতারাও এসেছেন। কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। সুরের মুর্ছনায় শিহরিত হয়ে উঠে মঞ্চ। এ যেন এক ব্যতিক্রমি আয়োজন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভিড় জমায় শত শত মাদরাসা পড়ুয়া ছাত্র। ব্যানার ফেস্টুনে সাজানো হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবার ১১তম হিফযুল ক্রুআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব হলো। দুইদিনেই সকাল ৮টা থেকে শুরু করে দিনব্যাপী চলে এই আয়োজন। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত  ঢাকা কেন্দ্রিক ২১ টি শাখার প্রায় ৬০০ জন হিফয সমাপনকারী ছাত্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সঙ্গে হাফেয ছাত্রদের পিতা-মাতাকেও পুরষ্কার প্রদান করা হয়।

১ম দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, সেক্রেটারী, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট। প্রফেসর শামছুল আলম, প্রফেসর-ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়। ফাদিলাতুশ শায়খ হাফেয আব্দুল হক, চেয়ারম্যান হুফফাযুল কুরআন ফাউন্ডেশন। ফাদিলাতুশ শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও গবেষক। প্রফেসর ড. চৌধুরী মাহমুদুল হাসান, বিশিষ্ট বিজ্ঞানী ও প্রফেসর-ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাদিলাতুশ শায়েখ হাফেয ড. এ বি এম হিযবুল্লাহ, প্রফেসর ইসলামী বিশ^বিদ্যালয়।

২য় দিন অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফাদিলাতুস শায়েখ কামাল উদ্দীন জাফরী, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফাদিলাতুশ শায়েখ মুহাম্মদ শাহজাহান মাদানী, প্রিন্সিপাল, মিসবাহুল আলম কামিল মাদরাসা।

২য় দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাদিলাতুশ শায়েখ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, প্রিন্সিপাল মহাখালী হোসাইনীয়া কামিল মাদরসা। ফাদিলাতুশ শায়েখ ড. মুহাম্মদ মানযুরে ইলাহী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিব্য ও ইসলামী চিন্তাবিদ। ফাদিলাতুশ শায়খ হাফেয মুফতী মুহিব্বুল্লাহ বাকী নদবী, পেশ ইমাম, বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ। ফাদিলাতুশ শায়েখ আবদুস সালাম মাদানী, ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন মানব জাতীর মুক্তির সনদ একমাত্র আল কুরআন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ প্রদান করবে।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

চট্টগ্রাম :

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকা কর্তৃক পরিচালিত “হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২২” অনুষ্ঠিত হয় চট্টগ্রামের টাইগারপাসে অবস্থিত নেভী কনভেনশন সেন্টারে। ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহর উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
১৭ এপ্রিল সকাল ৮ঃ৩০ টা থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে নগরীর কনভেনশন সেন্টার। হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় তিলাওয়াত পরিবেশন ও মনোজ্ঞ ইসলামি সঙ্গীতে মাতিয়ে তুলে উপস্থিত দর্শকদেরকে। বিভিন্ন আরবী ক্যালিগ্রাফি ডিজাইনের ফেস্টুন আর মনোরম পরিবেশ পুরো সেন্টারকে আলোকিত করে তোলে। দেশবরেণ্য ইসলামিক স্কলার ও শিক্ষাবিদদের আগমন অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করেছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পরিচালিত তানযীমুল উম্মাহর ১১টি হিফজ মাদ্রাসা থেকে মোট ২৩৯ জন হিফজ সমাপনকারী শিক্ষার্থী ও তাদের বাবা মাকে সংবর্ধনা দেওয়া হয়।
আমন্ত্রিত মেহমানগণ তাদের আলোচনায় সুন্দর আয়োজনের জন্য তানযীমুল উম্মাহ পরিবারের প্রতি উষ্ণ উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তাগণ বলেন, কুরআন হিফজের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় রেখে মানসম্মত শিক্ষা দেওয়ার মাধ্যমে যোগ্য নাগরিক তৈরির অনন্য দৃষ্টান্ত স্হাপন করে যাচ্ছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। বিশ্ব ব্যবস্থার এই যুগে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন ইসলামী স্কলারের যথেষ্ট অভাব। শিক্ষার্থীদেরকে সেই অভাব পূরণে এগিয়ে আসতে হবে। আজকে যারা হাফেজে কুরআন হিসেবে সংবর্ধিত, তাদের কুরআনের মর্মার্থ বুঝে পড়া, নিজেদের যুগ- শ্রেষ্ঠ আলিম হিসেবে গড়ে তুলতে হবে। পুরো কুরআন যেভাবে মুখস্থ করতে তারা সক্ষম হয়েছে, ঠিক তেমনি পুরো কুরআনের জ্ঞান আত্মস্থ করার চেষ্টা করতে হবে। সৎ, যোগ্য নাগরিক তৈরি করতে কুরআনের শিক্ষায় আলোকিত করা আমাদের নৈতিক দায়িত্ব,তানযীমুল উম্মাহ সেই দায়িত্ব পালন করে যাচ্ছে, যা আমাদের দেশ ও জাতি গঠনে আশান্বিত করেছে । অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদেরকে কুরআন আলোকে জীবন গঠন ও দেশকে আলোকিত করার জন্য যোগ্য ও দক্ষ আলিম হিসেবে গড়ে তুলার জন্য উপস্থিত অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব নন্দিত আরবী সাহিত্যের দিকপাল, চট্টগ্রাম জামেয়া আল দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ জামিয়া আল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি মুহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লহ। হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলোচনা পেশ করেন আরবী ও বাংলা সাহিত্যের জ্বলন্ত কিংবদন্তি আল্লামা ফুরকান উল্লাহ খলিল হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানে আরো আলোচনা পেশ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শারিয়াহ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, প্রফেসর ড. আ ক ম আবুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমদ আলী, শিক্ষাবিদ গবেষক ড. আ ফ ম খালেদ হোসেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মুফতি শামশুদ্দিন জিয়া, বায়তুশশরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, আইআইইউসির প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল আলিম, সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েম, সিনিয়র ডিরেক্টর মিয়া মুহাম্মদ আসলাম ।এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ড.শফিউল্লাহ কুতুবী,জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক আফীফ ফুরকান। বিভিন্ন অধিবেশনে পুরো প্রোগ্ৰাম সঞ্চালনা করেছেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার প্রিন্সিপাল রিয়াদ হায়দার,তানযীমুল উম্মাহ মাদরাসার উত্তরা শাখার প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন,তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, চট্টগ্রাম শাখার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ,তানযীমুল উম্মাহ মাদরাসা, চট্টগ্রাম শাখার শিক্ষক হাস্সান ফুরকান। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের অনেক বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব, তানযীমুল উম্মাহ চট্টগ্রাম বিভাগের মাদ্রাসাসমূহের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।