ডেস্ক : বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী