ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ১৫ মার্চ।
সোমবার (২২ নভেম্বর) মামলাগুলো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত আদালতে শুননির দিন ধার্য ছিল।
হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে মর্মে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সময় আবেদন মঞ্জুর করেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২