October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জামালপুরে র‌্যাবের অভিযানে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ১

শরিফুল ইসলাম ঝোকন: জামালপুর সদর উপজেলার মাদারপুর গ্রামে ৮ অক্টোবর বিকেলে অভিযান চালিয়ে মো. আজগর আলী (৪৮) নামে একজন জাল আমেরিকান ডলার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ অক্টোবর বিকেলে ৫টার দিকে জামালপুর সদর উপজেলার মাদারপুর গ্রামস্থ মাদারপুর মোড়ের মাসুদ স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে জাল আমেরিকান ডলার ব্যবসায়ী মো. আজগর আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।