ডেস্ক: গত শুক্রবার (০৫ নভেম্বর) ২০২১ বিকেলে কেরানীগঞ্জের লোকনাথ ব্রম্মচারী মহাশশ্মান কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দীপাবলীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
এতে প্রধান অতিথির আসন গ্রহন করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্র দেব মন্টু, বীর মুক্তি যোদ্ধা ও ট্রাস্টি,হিন্দু কল্যাণ ট্রাস্ট।
অনুষ্ঠানটির উদ্ভোধক ছিলেন জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী, চেয়ারম্যান, পিস ফোরাম।সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহুরুল আলম জাবেদ, ব্যবস্থাপনা সম্পাদক, আপনার স্বাস্থ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ সৌভাগ্য চন্দ্র সরকার।
অনুস্ঠান শেষে অধ্যাপক স্বপ্নীল কেরানীগঞ্জে লোকনাথ ব্রম্মচারী আশ্রম ও মহাশশ্মান পরিদর্শন করেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব