ডেস্কঃ রাজধানীর এলিফ্যান্ট রোড হতে কুরিয়ার সার্ভিসে আম এর ঝুড়ি ও প্রেশার কুকারের ভিতরে করে পাচার হয়ে আসা ৫০ লক্ষ টাকামুল্যেরআধা কেজি হেরোইনসহ ২ (দুই) জনকে আঁটক করেছে র্যাব-২।
মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যূত হয়, যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এই পর্যন্ত বিপুল পরিমাণ দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরইধারাবাহিকতায় র্যাব-২ এ কর্মরতপুলিশসুপারমুহম্মদ মহিউদ্দিনফারুকী’র নেতৃত্বে অদ্য ১৫ জুন, ২০২০ খৃঃ ০৯ঃ৩০ঘটিকায় গোপণসংবাদের ভিত্তিতেরাজধানীরএলিফ্যান্ট রোডেঅভিযানপরিচালনাকরেকুরিয়ারসার্ভিসে আম ও প্রেশারকুকারেরভিতরেকরেপাচারহয়েআসাপ্রায় ৫০ লক্ষ টাকামুল্যেরআধা কেজি হেরোইনসহ ২ (দুই) জনকেআঁটককরেছের্যাব-২। তারাউভয়েই স্বামী স্ত্রী। নামঃ ১। হাবিবুররহমানবাবু (২৯), ২। দিলরুবাদিপা (২৭), সাং-চাকপাড়া, চাপাইনবাবগঞ্জসদর।
আসামীরা দীর্ঘদিনযাবৎকুরিয়ারসার্ভিসে শিশুখাদ্য, মৌসুমিফল ও নিত্য প্রয়োজনীয়খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি প্রেরণেরআড়ালে হেরোইনপাচারকরেআসছে। স্থানীয়ভাবেআসামীদের সম্পর্কে যাচাই-বাছাইকালেজানাযায়, তারা স্বামী স্ত্রী হিসেবেমুন্সিগঞ্জেভাড়াবাসায়বসবাসকরে। স্বামী ও স্ত্রী শাড়ী ও লুঙ্গির ব্যবসাকরেজানালেওপ্রকৃত অর্থে তারা দীর্ঘদিনযাবৎমাদকব্যবসার সাথে জড়িত। কুরিয়ারেপ্রতিমাসে ৩ থেকে ৪ টিকরেচালানআসেযাতে ৫০ লক্ষ থেকে ২ কোটিটাকার হেরোইনএসে থাকে।
আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইনেরাজধানীরনিউমার্কেট থানায়মামলা দায়েরেরবিষয়টিপ্রক্রিয়াধীন। – প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২