November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন করার দায়ে গ্রেফতার-০১: র‌্যাব-২

ডেস্কঃ ফেসবুক পেইজে নেশা জাতীয় দ্রব্য (গাঁজা) এর বিভিন্ন ধরণের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার দায়ে রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকা হতে ০১ (এক) অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যূত হয়, যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এই পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিককালে দেখা যায় তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের এবং ভুয়া ফেসবুক একাউন্ট তৈরীর মাধ্যমে প্রতারণা, বিভিন্ন মাদকের ছবি ফেসবুকে পোস্ট এবং বিভ্রান্তিমূলক সংবাদ ছড়ানোর ঘটনাগুলো হরহামেশাই ঘটিয়ে আসছে সাইবার অপরাধীরা। র‌্যাব এসকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০৫/২০২০খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার তেজগাঁও থানাধীন ১১৫/এ, পশ্চিম নাখাল পাড়াস্থ (লুকাস মোড়) সায়মা ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর ফারহান ইমতিয়াজ নাঈম @ নাঈম নামে এক ব্যক্তি অবস্থান করে তার ব্যক্তিগত
Facebook ID থেকে PRIVATE GROUP WEED LOVERS (গাঞ্জা প্রেমি) Facebook পেইজ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিনসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্য গাঁজা এর বিভিন্ন ধরনের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার নেপথ্যে অপপ্রচারের সহায়তা করছে, যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ঘৃনার উদ্বেগ করে এবং বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়তা করে। উক্ত সংবাদ ভিত্তিতে সকাল ০৬.১৫ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে উপস্থিত হইলে র‌্যাব সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে ১) ফারহান ইমতিয়াজ নাঈম @ নাঈম (১৯)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহার ব্যক্তিগত Facebook ID Farhan Imtiaz Naeem (ছবির কারিগর) এর মাধ্যমে আসামীসহ অন্যান্য সদস্যগণ বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্য গাঁজা এর বিভিন্ন ধরনের ছবি পোষ্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার নেপথ্যে অপপ্রচারের সহায়তা করে আসছিল, যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ঘৃনার উদ্বেগ হয় এবং বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়ক হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-২-এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামী ফারহান ইমতিয়াজ নাঈম @ নাঈম (১৯), পিতা- নুর ইসলাম, সাং রামকেশর, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমান- ১৮৬/১২ তেজকুনি পাড়া, আনোয়ার হোসেনের বাড়ীর নিচতলার ভাড়াটিয়া, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা। – প্রেস বিজ্ঞপ্তি।