October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিদেশি সিগারেট-মোবাইল ফোন জব্দ

ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার প্রায় ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।দুপুরে কুয়েত এয়ারওয়েজের পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। নজরদারি ও তল্লাশীর এক পর্যায়ে কুয়েত থেকে আগত একটি ফ্লাইটের পাঁচ যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে এসব যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

যাত্রীরা হলেন-দেলোয়ার হোসেন, মো. তানভীর আজাদ, ইকবাল মাহমুদ, বেলাল হোসেন চৌধুরী ও সাইদিল মিয়া। জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায়  ৬৫  লাখ টাকা।