ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬৭ জেলেকে আটক করে। মঙ্গলবার মধ্যে রাত থেকে ভোর পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে তাদের আটক করে ভ্র্যামান আদালত। আটককৃতদের মধ্যে একজনকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্র্যামান আদালত। ৫৮ জনকে একমাস করে কারাদন্ড দেয়া হয়। বাকি ১০ জন কিশোরকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয় বলে জানান ভ্রামমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।
এময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকতর্কা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস অফিসার বাপ্পি কুমার দাশ।
এ অভিযানে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২