October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জ্বিনে ধরা নিয়ে হাসি-ঠাট্টা কাল হয়ে দাড়াঁয় কাজলের

ডেস্ক: সবসময় জ্বিনে ধরা নিয়ে হাসি-ঠাট্টা কাল হয়ে দাড়াঁয় গ্রামের সুন্দরী তরুণী কাজলের। একদিন সত্যি সত্যি তাকেই জ্বিনে ধরে।

সহিদ উন নবী পরিচালিত ওয়েব ফিল্ম ‘সন্ধ্যা তারা’তে এমনই গল্প নির্মিত হয়েছে । এটি রচনা করেছেন মারুফ রেহমান। জ্বিনে ধরা কাজলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইরিন আফরোজ। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।

‘সন্ধ্যা তারা’য় আইরিন আফরোজ ছাড়া আরও অভিনয় করেছেন এহসান, ইতি, রেশমিসহ অনেকে। খুব শিগগির এটি একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের অনলাইনে প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।