November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কলকাতা ও আগরতলার পর এবার কানাডায় শিল্পী বর্নালী সরকার।

অসিম বাইন: দেশের মেধাবী, গুনী ও জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী বর্নালী সরকার এর কলকাতা ও আগরতলার সংগীত সম্মেলনের রেশ কাটতে না কাটতেই এবার তিনি কানাডায় স্থানীয় বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতির আয়োজনে এক সংগীত সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
প্রতিবছর মার্চে বাংলার লোকজ সংস্কৃতি র আদলে স্থানীয় সংগঠন টি কানাডায় এই সংগীত সম্মেলন এর আয়োজন করে থাকেন। দেশের বরেন্য ও প্রথিতযশা শিল্পীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও শিল্পী বর্নালী সরকার আগামী বছরের শুরুতে তার দ্বিতীয় একক নজরুল সংগীত সিডির কাজ শুরু করবেন।
উল্লেখ্য, এই সময়ের জনপ্রিয় শিল্পী বর্নালী সরকার বাংলাদেশ ও ভারতের টিভি চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন। পাশাপাশি মঞ্চে তিনি তার নান্দনিক ও বর্নিল পরিবেশনায় দর্শক শ্রোতাদের মুগ্ধ করে চলছেন দারুণ ভাবে। বেতার, টিভি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম শ্রেণীর শিল্পী বর্নালী সরকার মনে করেন, সংগীতে সাধনার বিকল্প নাই এবং শর্টকাট কোনো রাস্তা নাই। একমাত্র সাধনা ও অনুশীলনের মাধমে একজন শিক্ষার্থী প্রকৃত শিল্পী হয়ে উঠতে পারেন। শিল্পী বর্নালী সরকার নিজেই তার উজ্জল দৃষ্টান্ত। আপনার অমৃতময় কন্ঠমাধুর্যে দেশের সংস্কৃতিপ্রেমী মোহিত হোক সুদীর্ঘ কাল । নজরুল সংগীত তথা নজরুল সংস্কৃতির প্রতি আপনার অনুরাগ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করুক বারংবার। আপনার স্থিতধী ও ঋজূ কন্ঠ সুধায় নজরুল এর গানে প্রান সঞ্চারিত হোক নবনব রুপে। নজরুলমানসকে অন্তরে যাপন করে তার প্রচার ও প্রসারে আপনার প্রয়াস অনবদ্য হোক। আপনার সংগীতময় জীবন পুস্প পল্লবে বিকশিত হোক, শোভিত হোক এবং তার সৌরভে সুস্নাত হোক দর্শক শ্রোতা সেই প্রত্যাশা রইলো।।