উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দাদনপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে দাদনপুর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত