মাহবুব হোসেন পিয়াল,ফরিদপুর :অভাবের মেঘ ভেঙ্গে ভেঙ্গে/এসো জাগি আপন শ্রমের সততায়/নাহি লাজ নাহি সাঁজ/সংগ্রামের আনন্দ বানে/ নিজেরে গড়ি ঘুচায়ে দারিদ্রতাকে।/ক্ষুধার্ত প্রহরের হোক বিদায়/ কর্মে-কর্মে গড়ি জীবনটারে/ভেঙ্গে উঁচু নিচুর ভেদ।/দেশ ও দশের মাঝে হয়ে উঁচু টান/সকলের অন্তরে করিবো প্রেম সৃজন…..। ব্যস্ত শহর ফরিদপুরের ফায়ার সার্ভিস অফিসের ফটকে ৫০ উর্দ্ধ এক নারী জীবনের সংগ্রামে সাচে আলা চালের গুড়া ঢেলে গরম উনুনে তৈরী করছিলেন চিতই পিঠা। মাঝে মাঝে চুলোর দরজায় ফু দিয়ে ধোয়া তারাবার চেষ্টা করছিলেন পাশে বসা ১০ বছরের নাতনি সুমাইয়া বলছিলেন পিঠা খাবেন পিঠা…. প্রেস ক্লাব থেকে বের হয়ে পায়ে হেটে ছুটছিলাম হঠাৎ থমকে দাড়ালাম মিষ্টি স্বরের আওয়াজে পিঠার ঘ্রানে আর সরষে ধনে পাতার ঘ্রান জিবে জল চলে এলো লোভ সামলাতে পারলাম না। দাও দেখি কয়েকটা পিঠা সঙ্গে দিলো ধোনে পাতা ও সরষে বাটা প্রচন্ড ঝাল প্রথমে শুসিয়ে চোখে জল এলেও কিছুক্ষণ পর বেশ ভাল লাগলো পিঠা খেতে খেতে আলাপ হলো তার সাথে। আলাপ হলো শিশু সুমাইয়ার সাথে কি নাম কি করো? কোথায় বাড়ী? ইত্যাদি। জানতে চাইলাম কৌশলে প্রথম বলতে চাইলো না বিরক্তি আর রাখের চক্ষু সুলে আমার দিকে তাকালো বললো কি হবে এসব দিয়ে গরীব মাইনসের খবর নিয়ে কি কাম। ব্যাগ থেকে ক্যামেরা বের করে ক্লিক করে কয়েকটা ছবি তুলতেই সুমাইয়া বলে উঠলো ও আপনি সাংবাদিক এরপর বলল তিনি দাদির সাথে একটু সাহায্যের জন্য এসেছে আলীপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সে। তার দাদি লাইলী বেগম অভাব অনাটনের সংসারে বিভিন্ন বাসা বাড়ীতে ঝিয়ের কাজ করে। সন্ধ্যার পর পিঠে বিক্রির কাজে আসে। ঘরে বৃদ্ধ কর্মক্ষম স্বামী ওহাব মিয়া দুসন্তান অটোরিক্সা চালিয়ে সংসার চালায়। সম্প্রতি দিনের ভাগে শহরে রিক্সা নিষিদ্ধ হওয়ায় তাদের সংসারে অভাব জেঁকে বেসেছে তিন নাতি নাতনিসহ মোট ১০ জনের সংসারে একটু স্বচ্ছলতা আনার সংগ্রামে তিনি পথে নেমেছেন। এটা তার লজ্জা নয় অহংকারের কর্মের শ্রমে আয় করে স্বামী সন্তান নাতিপুতি নিয়ে এক মুঠো ভাত খাবার আনন্দটাই অন্যরকম। ফরিদপুর শহরের আলীপুর খাঁ পাড়া মালেকের বাড়িতে মাসিক ৯০০/- টাকায় ভাড়া থাকেন গ্রামের বাড়ী সালথা থানার কাগদি গ্রামে। গ্রামের সহজ সরল পরিবেশ ছেড়ে ইট পাথরের এই শহরে এসেছেন জীবনের দারিদ্রতা ভেঙ্গে একটু স্বচ্ছল হবার আশায়। প্রিয় মানুষ আসুন আমরা সমাজের আনাচে কানাচে এই সব অভাবী মানুষের পাশে দাড়াই। দেশ ও দশের কল্যাণে প্রেম বিলাই।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত