November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়ডাঙ্গী মহাসড়কের দাশপাড়া এলাকায় পাথর বোঝায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত ব্যাক্তির নাম তৈয়ব আলী (৩৮)। নিহত তৈয়ব আলী ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার গেদার আলীর ছেলে বলে যানা যায়। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।

যানাযায় পঞ্চগড় থেকে বালিয়াডাঙ্গীর পথে যাওয়ার সময় ও বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ৩ জন আরোহীর মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলে তৈয়ব আলী নিহত হয় এবং সাথে থাকা বাকি দুইজন গুরুতর আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মফিদার রহমান।