October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত

ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১০ ডিসেম্বর) ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

ঘাটাইল উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে ঘাটাইল বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।