October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষন: শিক্ষকের যাবজ্জীবন।

মোঃ মোশারফ হোসেন, হাতীবান্ধা (লালমনিরহাট) খেকে : লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের দায়ে পাটগ্রাম সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের
শিক্ষক আব্দুল মোতালেব হোসেন এরশাদ (২৯) নামে এক কলেজ শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে লালমনিরহাট জেলা জজ আদালত ।
২ জুলাই (সোমবার) বিকেলে লালমনিরহাট জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান ওই শিক্ষককে কলেজ ছাত্রী ধর্ষনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ও আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আব্দুল মোতালেব জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও পাটগ্রাম সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক বলে জানাগেছে ।
মামলার বিবরণ জানাগেছে, গত ২০১৪ সালের ২ আগষ্ট মোতালেব গোপনে মেয়েটির ঘরে প্রবেশ করে ধর্ষন করে। বিষয়টি বাড়ির লোকজনের মধ্য জানাজানি হলে স্থানীয় ভাবে শালিস  বৈঠকে বিয়ের সিদ্ধান্ত হয় পরে ওই কলেজ শিক্ষক স্থানীয়দের শালিস অমান্য করে মোতালেব।
স্থানীয়দের শালিস অমান্য করায় এ ঘটনায় ধর্ষনের শিকার কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে ২০১৪ সালের ৮ আগষ্ট হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। হাতীবান্ধা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মোতালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
গত সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ মামলায় আদালত ধর্ষক মোতালেবকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
লালমনিরহাট জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদি এ মামলায় ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ।