লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলা পর্যায়ে ৩ দিন ব্যাপি সরকারী/বেসরকারী হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
ফাউন্ডেশনের জেলা শাখার উপ-পরিচালক এবি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,হাব এর সদস্য শওকত আলী, মেডিকেল অফিসার ডা: আরিফুর রহমান, প্রশিক্ষক মুফতী আবদুল ওহাব, মাও: মাহামুদুল হাসান আনোয়ার প্রমুখ।
কর্মশালায় মোট ৬ সেশানে ১১৩১ জন হজ যাত্রী প্রশিক্ষণ গ্রহন করবে। প্রতিদিন ২ করে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মঙ্গলবার সকালে ১ম সেশান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব