October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নওগাঁয় তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী বদন খেলা প্রতিযোগিতা।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার তারতা মাঝির মোড় (বটতলা) গতকাল সোমবার বিকেল ৫ টায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পিকেএসএফ এর সহযোগিতায় ও মৌসুমি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে তিন দিনব্যাপী এই বদন খেলা প্রতিযোগিতার আয়োজন করে।

মৌসুমি সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ হোসেন শহীদ ইকবাল (রানা) সভাপতিত্বে ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃরেশমা পারভিন। এই খেলাটি গত ২৫ ই জুন ২০১৮ তারিখে উদ্বোধন হয়। চূড়ান্ত খেলায় কুশাডাঙ্গা গাদল দল পিরোজপুর গাদল দলকে ২-০ গাদলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রতিদিনই আলোচনা অনুষ্ঠানে স্থানীয় বিদগ্ধ ব্যক্তিরা জঙ্গিবাদ ও মৌলবাদ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে আলোচনা করেছেন।

গত শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা হলো গাদল। এই খেলার জন্য ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের মাঠ থাকে। থাকে চারটি লাইনে লবন, ছই ও গাদল নামে তিনটি ঘর। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়ার থাকে। মোট ২৫ মিনিট এই খেলা অনুষ্ঠিত হয়।