ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা আছে চাপের মূখে। একটি ম্যাচই আছে হাতে। জয় ছাড়া বিকল্প নেই বিশ্বকাপে টিকে থাকার জন্য। হারলে কিংবা ড্র করলেও বাড়ি ফেরার টিকিট কাটতে হবে মেসিদের।
এই চিন্তায় মেসি ভক্তদের যখন চোখের ঘুম হারাম, তখন এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না আর্জিন্টিনার শ্রমিকরা। তারা ব্যস্ত বেতন বাড়ানোর দাবিতে। বেতন বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় শ্রমিকরা। এতে দেশটিতে অচলাবস্থা নেমে আসে।
এদিকে আইএমের সঙ্গে দেশটির ৫০ বিলিয়ন ডলার চুক্তির তীব্র বিরোধীতা করেছে শ্রমিকরা। তাদের দাবি দেশের অর্থনীতির অবস্থা যখন নাজুক, তখন দেশটির প্রেসিডেন্ট ৫০ বিলিয়ন ডলার অনুদানের চুক্তি করেছে।
দেশটির ট্রেড ইউনিয়ন এই আন্দোলনে সমর্থন যুগিয়েছে। এতে দেশটির বাস, ট্রেন ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু সড়ক বা নৌ পথ-ই নয়, আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এতে ৬০০টি ফ্লাইটের যাত্রা বাতিল করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।
দেশটির মুদ্রাস্ফীতি যখন ২৬ শতাংশ বেড়েছে, তখন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ১৫ শতাংশের বেশি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ