ঝিনাইদহ প্রতিনিধি : ‘জাগিয়া উঠিল প্রাণ’ শ্লোগানে ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের সাইক্লিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের হামদহ বাইপাস সড়ক থেকে সাইক্লিং শুরু হয়ে শেষ হয় নতুন বাস টার্মিনালে গিয়ে । প্রতিযোগীতায় ৩ টি ইভেন্টে বিভিন্ন স্কুল ও কলেজের এক শ’ (১০০ জন) ছাত্রী অংশ নেয়। স্থানীয় একটি বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রতিযোগীতার আয়োজন করে।
প্রতিযোগীতা শেষে নতুন বাস-টার্মিনালে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, সৃজনী বাংলাদেশ এর সভাপতি ড. এম হারুন অর রশিদ সহ খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য অতিথি ।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী