ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে শতাধিক এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ জুন, ২০১৮) ফুলবাড়ী উপজেলার বারাই, ধর্মপুর, জামডাঙ্গা, উত্তর রঘুনাথপুর, ভিমলপুর, ভিমলপুর ডাঙ্গা, আলাদীপুর, ছত্রিপাড়া, রাঙ্গামাটি, রাঙ্গামাটি (ছোয়ানী) এলাকার শতাধিক এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক উপহার প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি বি.জি.বি ক্যাম্প সংলগ্ন ফ্রেন্ডস্ গ্রুপের কার্যালয় প্রঙ্গাণে ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ক্রিয়েটেক ডিজাইন হোম এর সিইও ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে ঈদের নতুন পোষাক উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ গ্রুপের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব মোঃ মহসিন আলী সরকার, উপদেষ্টা ও ফুলবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব আলহাজ্ব মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ হারুন-উর-রশিদ, সাপ্তাহিক দিনাজপুরের কাগজ এর নির্বহী সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি জনাব মোঃ খাজানুর হায়দার লিমন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ২নং আলাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ প্রিন্স, ফ্রেন্ডস্ গ্রুপের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ফ্রেন্ডস্ গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজিদ তালুকদার ইমন, ফ্রেন্ডস্ গ্রুপের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সোহেল রানা সহ ফ্রেন্ডস্ গ্রুপের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের অবিভাবক বৃন্দ ও স্থানিয় জনসাধারণ।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত