প্রথমকথা ডেস্ক: মায়ের পাশেই শায়িত করা হল মানবতাবিরোধী আন্তর্জাতীক অপরাধ ট্রাইবুনালের সাক্ষী নিহত সুমন জাহিদ কে।
শুক্রবার জুমার নামাজ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুরে কবর স্থানে তার মা শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের কবরের পাশে দাফন করা হয়।
শুক্রবার আইজিপি জাবেদ পাটোয়ারী কমালাপুর রেল স্টেশনে পরিদর্শনে গেলে তার কাছে সুমন জাহিদের মৃত্যুর বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
এসময় তিনি বলেন এটি আমাদের তদন্তের পর্যায়ে আছে এখন পর্যন্ত। এখনই মন্তব্য করার কিছু নেই যে এটা হত্যা না আত্যা না আত্মহত্যা, না অন্য কিছু।
সুমন জাহিদের বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেছেন, সুমন জাহিদ আত্মহত্যা করেছেন না হত্যা করা হয়েছে সেটি এখন স্পষ্ট নয়। ময়নাতদন্তেকারি চিকিৎসকসও এ ব্যাপারে কিছু বলতে পারেনি, এটা তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে ।
উল্লেখ্য বৃহস্পতিবার (১৪ জুন) সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। খিলগাঁও উত্তর শাজাহানপুরে ঝিলপাড় মসজিদে বাদ মাগরিব জানাজা সম্পন্ন করে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় মরদেহ।
উত্তর শাজাহানপুরের ৩১২ নম্বর ভবনের সপ্তম তলায় স্ত্রী দ্রাকসিন্দা জবীন টুইসি ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন সুমন জাহিদ। ঘটনার পর বাসাটিতে গিয়ে দেখা গেছে, স্বামীর এমন মৃত্যুতে স্ত্রী টুইসি বারবার মূর্ছা যাচ্ছেন। ভবনের নিচে সুমন জাহিদের মরদেহ আনতেই শুরু হয় স্বজনদের মাতম।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ১৯৯৪ সালের গণআদালতের অন্যতম সাক্ষী ছিলেন ব্যাংক কর্মকর্তা সুমন জাহিদ। এছাড়া বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। যুক্তরাজ্যে পলাতক চৌধুরী মঈনুদ্দীন ও যুক্তরাষ্ট্রে পলাতক আশরাফুজ্জামান উভয়কেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত