November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদে নাড়ির টানে বাড়ি

প্রথমকথা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে অগ্রিম টিকিট সংগ্রহকারীরা সকাল থেকেই ভিড় করতে থাকেন।

এদিকে মহাসড়কগুলোয় পড়েছে গাড়ির চাপ। সৃষ্টি হয়েছে যানজট। ফলে ভোগান্তিতে ঘরমুখো মানুষ। গাবতলী বাস টার্মিনাল থেকে বের হয়ে আমিনবাজার সেতু পার হওয়ার পর যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কেও যানজটের খবর পাওয়া গেছে।

পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, বিভিন্ন বাস টার্মিনাল এলাকা থেকে প্রতিদিন ১০ হাজারের মতো দূরপাল্লার বাস চলাচল করে। ঈদে এ সংখ্যা আরো বেড়ে যায়। এসব বাসের একটা বড় অংশই সন্ধ্যা থেকে ভোরের মধ্যে আসা-যাওয়া করে। ফলে ওই সময় যানজট আরো মারাত্মক আকার ধারণ করে। ঈদের আগে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।