October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুরে কবি ফররুখ আহমদের জন্মশত বার্ষিকী পালিত

মাহবুব হোসেন পিয়াল: মানবতাবাদী ও জাগরণের কবি ফররুখ আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার (১০ জুন) সকাল ১১ টায় ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে কবি ফররুখ আহমদের জীবন ও সাহিত্য কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি লেখক ও গবেষক প্রফেসর মুহাম্মদ সিরাজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর নজরুল পরিষদের সভাপতি ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার। আলোচনায় অংশ নেন সরকারী রাজবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, ফরিদপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর ম. হালিম, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, লেখক ও কবি অধ্যাপক মোহাম্মদ মসিয়ার রহমান, লেখক, কবি ও গবেষক খলিলউল্লাহ দিল-দারাজ, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক আহমেদ কামাল রইসী প্রমূখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি খলিলউল্লাহ দিল-দারাজ ও কবি আব্দুর রাজ্জাক রাজা।