October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

মাহবুব হোসেন পিয়াল,ফরিদপুর থেকে: ফরিদপুর পৌর সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গত শনিবার (২ জুন) শহরের মেজবান পার্র্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পৗর সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী কামরুলের পরিচালনায় আলোনা সভা ও ইফতার মাহফিলে ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ এনামুল হক, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ এবিএম দেলোয়ার, ডাঃ কামাল মোস্তফা, ডাঃ মুরশেদুন নাহার, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ শাহানা পারভীন বিথি, ডাঃ আব্দুর রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী তসলিম, কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান, বেক্সিমকো ফার্মার এএসএম মোঃ ফরহাদ হোসেন, র‌্যাংগস ফার্মা লিঃ এর আরএসএম চৌধুরী মুক্তা, ফরিদপুর পৌর সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আলাউল হোসেন তনু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন, সদস্য ইসমাইল বিশ্বাস, এসএম আবুল কালামসহ সমিতির কর্মকর্তা, সদস্য ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব পৌর সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি অসুস্থ্য খন্দকার মিজানুর রহমান হালিমের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহমুদুল কবীর।