মাহবুব হোসেন পিয়াল,ফরিদপুর থেকে: ২০১৭-১৮ অর্থ বছরের বিভিন্ন জাতীয় দিবসে ফরিদপুর ময়েজউদ্দিন জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে চিত্রাংকন, বইপাঠ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার (০৩ জুন) ময়েজউদ্দিন জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শামসুল আলম। মাদারীপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী ও সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর ময়েজউদ্দিন জেলা সরকারী গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান মোঃ সাইফল্লাহ।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী