October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সদরপুরের কৃষক তারা শেখ প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভতির্

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরপুর উপজেলার দিন মুজুর কৃষক লিয়াকত হোসেন (তারা শেখ) জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার স্বিকার হয়েছেন। গুরুতর আহত তারা শেখকে এলাকা বাসী উদ্বার করে সদরপুর স্বাস্থ্য কম্পপেলেক্স ভর্তি করে । সেখানেও তারা শেখ ও তার স্বজনদের উপর হামলা করা হয় ঐ প্রতিপক্ষ । হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ হামলাকারী তিনজন গ্রেফতার করে ,পড়ে যদিও তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ তারা শেখের অবস্থা বেশী খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন। বর্তমানে ঐ হাসাপাতালের সার্জরী ওয়ার্ডের ৫০২ নং বেডে চিকিৎসাধীন আছেন।হাসপাতালে তারা শেখের সাথে কথা বলে জানাযায়,একটি জমি ক্রয়কে কেন্দ্র তার প্রতিবেশী শেখ শফিউদ্দীনের সাথে বিরোধ চলছিল। গত ২৮মে সকালে সে মাঠে কাজ করছিল । হঠাৎ পিছন দিক থেকে এসে শেখ শফিউদ্দীন কাঠের রুয়া দিয়ে তার উপর হামলা করে এবং এলোপাতারী বারী দিতে থাকে এতে তার মাথা ও হাত গুরুতর জখম হয়।পড়ে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উর্দ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এব্যাপারে তারা শেখের স্ত্রী বাদী হয়ে সদরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলাটি গ্রহন করেনি। এবিষয় থানার এসআই মিলনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে জানান,সদরপুর উপজেলা চেয়ারম্যান দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধান করার কথা বলেছেন, মিমাংসা না হয় তাহলে মামলা গ্রহন করে ব্যবস্থা নেওয়া হবে।