October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শহীদ জননী সখিনা বেগমের ইন্তেকাল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকার বাসিন্দা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালামের মা সখিনা বেগম (৮২) বার্ধক্যজনিত কারনে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বটতলা বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম সড়কস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জহুর কমলাপুর বটতলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কমলাপুর মাটিয়া গোরস্তানে তার লাশ দাফন করা হয়।