October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সুন্দরগঞ্জ থানার ওসি মোবাইল নম্বর সম্বলিত ব্যানার ফেস্টুন বিতরণ

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সরকারি মোবাইল নম্বর সম্বলিত ব্যানার ফেস্টুন বিতরণ করা হয়।

জানা গেছে, এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান প্রচার অভিযানের অংশ হিসেবে মোবাইল নম্বর সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিতরণ করছেন। ব্যানার, ফেস্টুন ও লিফলেট গুলো উপজেলার ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অগ্রণী ব্যাংক, গ্রামীন ব্যাংকসহ জনগুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়ে দেয়া হয়েছে।

এছাড়া জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান- পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এ পদক্ষেপ।