ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : হেকস্ -ইপার সুজারল্যান্ড ও বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)- আলো প্রকল্পের (জিবিকে) সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট ঘোষণা আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব মো. গোলাম কিবরিয়া, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার মো. নূর আলম শুভ, গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমান, গ্রাম বিকাশ কেন্দ্রের সিডিএফ তানজিদুর রহমান, শাহানাজ পারভীন, গ্লোরিয়া মুর্মু, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম মজনু, মো. সাইফুল ইসলাম বাবলু, মহিলা সদস্যা মোছা. মমিনা খাতুন, শক্তি রাণী, রাবেয়া খাতুন, শিবনগর কমিউনিটি ক্লিনিকের ডা. মোছা. আতিয়া নাজনীন।
শেষে ইউনিয়নের উপস্থিত শ্রেণি ও পেশার সুধিজনদের সামনে আনুষ্ঠানিকভাবে উন্মুক্তভাবে ২০১৮-১৯অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. গোলাম কিবরিয়া।
এদিকে গতকাল বৃহস্পতিবার হেকস্ -ইপার সুজারল্যান্ড ও বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)- আলো প্রকল্পের (জিবিকে) সহযোগিতায় উপজেলার এলুয়ারি ইউনিয়ন পরিষদের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান মাওলানা মো. নবিউল ইসলাম।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত