ফরিদপুর প্রতিনিধি: বর্তমান সংসদীয় আসন ফরিদপুর-১ (১৯৭০) -এ ফরিদপুর-২ এবং ১৯৭৩ -এ ফরিদপুর-৩, আলফাডাঙ্গা-বোয়ালমারী-বালিয়াকান্দির একাংশ) এর সাবেক জাতীয় পরিষদ সদস্য-১৯৭০, গণপরিষদ সদস্য-১৯৭২ এবং জাতীয় সংসদ সদস্য-১৯৭৩, মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোঃ সালেহউদ্দিন বার-অ্যাট-ল -এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী ২৪ মে বৃহস্পতিবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর একমাত্র পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও বেঙ্গল ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনের ঢাকার ১৩১/১ উত্তর বাসাবো বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম ব্যারিস্টার সালেহউদ্দিন ১৯৩৭ সালের ২ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানীতে মাতুলালয়ে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক নিবাস ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালীদিয়া গ্রামে। তিনি ১৯৭০ সনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এবং ১৯৭৩ এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার সালেহউদ্দিন ঢাকা সহ নিজ এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে বিশেষ অবদান রেখে গিয়েছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত