ফরিদপুর প্রতিনিধি: শিক্ষাসংস্কারক “নবাব আব্দুল লতিফের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পদ্মা মিডিয়া হাউস প্রাঙ্গণে নবাব আব্দুল লতিফ গবেষনা ফাউন্ডেশন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ফরিদপুরের সভাপতি রোটারিয়ান ডা. এমএ জলিল।
লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে মধুখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, স্থানীয় ইতিহাস গবেষক মঈন উদ্দিন আহমেদ, কবি শেখ রশিদ, সাংস্কৃতিক কর্মী মো. মনিরুল ইসলাম টিটো ও ওপেনআই টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আবিদুর রহমান নিপু আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, আধুনিক শিক্ষা বিস্তারে আব্দুল লতিফের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শিক্ষা ও বৈষয়িক উন্নতিকল্পে নানা উদ্যোগ গ্রহন করেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত