October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনএফপি’র নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রথমকথা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপি’র নির্বাহী পরিচালক নাতালিয়া একানেম।

বুধবার (২৩ মে) সকাল ১০টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।