November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জেলা নির্বাচন অফিসারের সাথে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলেন  বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য ও জেলার আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ।
 গতকাল সোমবার (২১ মে) সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিনের হাতে দলীয় স্মরনিকা তুলে দেন।  তিনি জেলা কংগ্রেস সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে।  জেলা আহ্বায়ক বলেন, বর্তমান জেলা সকল উপজেলার দলের কার্যালয় রয়েছে। প্রত্যেক উপজেলা কমিটি এবং ২০০ শতাধিক সদস্য বিদ্যমান।
 তিনি আরও বলেন, আগামীতে এখানকার সবকটি আসনে দলের প্রার্থী দেওয়া হবে। আগামী একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ-১ (ঠাকুরগাঁও সদর উপজেলা) তিনি নিজেই এবং ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানীশংকাইল উপজেলার ধর্মপুর ও কাশিপুর ইউনিয়ন) আসনে জেলা সদস্য সচিব রাজিউর রহমান রাজু প্রতিদদ্বন্দ্বীতা করবেন। পরে দলের জেলা কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে তিনি আমন্ত্রন জানান।