ডেস্ক: ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং এটি অর্জনে বাংলাদেশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ অর্জনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যেকোনো দুর্যোগ আসুক আমরা তা মোকাবিলা করতে পারবো। আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি। দুর্যোগ মোকাবিলায় আমরা বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি।
তিনি বলেন, আমাদের নদী ভাঙন থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ আসে, সেদিকে লক্ষ রেখেই আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা যে আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করছি সেগুলো যাতে বহুমুখী ব্যবহার করা যায় সেভাবেই নির্মাণ করা হয়েছে।
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র আর অন্যান্য সময় এগুলো চিকিৎসাকেন্দ্র বা অন্য কোনো কাজে যাতে ব্যবহার করা যায় সেভাবেই আশ্রয়কেন্দ্রগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
একইসঙ্গে গৃহপালিত পশু যাতে সেসব আশ্রয়কেন্দ্রে রাখা যায় সে ব্যবস্থা আমরা করছি। এছাড়াও আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিবন্ধীরা যাতে আসতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন