ডেস্ক: প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এ ফলাফল নিয়ে কোনো পরীক্ষার্থীর অসন্তোষ থাকলে আগামী ৭ থেকে ১৩ মের মধ্যে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এ আবেদন করা যাবে।
শিক্ষামন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, ফল পুনঃনিরীক্ষণের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিতে হবে।
তারপর বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আগ্রহী শিক্ষার্থী আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে আবেদন করতে হবে।
ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য আলাদাভাবে ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। দুটি পত্রের জন্য (প্রথম ও দ্বিতীয় পত্র) মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী