November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

মাহবুবহোসেন পিয়াল : ফরিদপুরে কমিউিনিটি পর্যায়ে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর নেতৃবৃন্দের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ব্র্যাক লার্র্ণিং সেন্টার গতকাল বুধবার থেকে ফরিদপুরে শুরু হয়েছে। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ফরিদপুর পৌরসভার বিভিন্ অনুন্নত এলাকার সিডিও থেকে ২৭ জন সদস্য অংশগ্রহণ করেন। ২ দিন ব্যাপী এই প্রশিক্ষনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষক, মাঠসমন্বয়কারী পরিচালনা করছেন। উদ্বোধনী দিনে আলোচনায় অংশ নেন আরবান ডেভেরপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মো: ইকরাম হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গির আলম , সাংবাদিক মাহবুব পিয়াল প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে শেখ মাহতাব আলী মেথু বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজের পরিবারে এবং নিজের কমিউিনিটিতে কাজে লাাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেদেরই করতে হবে।