October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিবেদক:  মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষন ও বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঠাকুরগাঁও জেলা শাখার উদ্দ্যোগে বুধবার দুপুরে চৌরাস্তা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয় । প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ চলে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি রাজিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি  গোলাম রব্বানি, নুরুল ইসলাম প্রমুখ।

শেষে ছয় দফা দাবী সম্বলিত জেলা প্রশাসক অাখতারুজ্জামান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।