November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এসএসসি পরীক্ষার ফল ৬ মে প্রকাশ হতে পারে

ডেস্ক: আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার বলেন, তারা আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
৬ মে ফল প্রকাশ করা হবে, এটা ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।