ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে শায়েস্তা বাজার এলাকায় একটি বাড়িতে এ দুঘর্টনা ঘটে। পরে তাদের উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন – শাহদাত হোসেন (২৮), তার স্ত্রী রূপালী (২০) ও তাদের ছেলে রিফাত (২)।
জানা গেছে, গত রাত সাড়ে তিনটার দিকে মশার কয়েল থেকে তাদের বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তারা তিনজন দগ্ধ হন। পরে ভোর ৬টার দিকে তাদের ঢামেক নিয়ে আসা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত