October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লিফটে আটকা : ফায়ার সার্ভিসে ফোন দিয়ে সাহায্য চাইলো ‘৯৯৯’

ডেস্ক: ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা প্রদানকারী ‘জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯’ এর সেবা দেয়া হয় যে ভবন থেকে ওই ভবনেই একটি লিফট আটকা পড়েছে। রাজধানীর আব্দুল গণি রোডের ওই ভবনটি ‘পুলিশ কন্ট্রোল রুম ভবন’ নামে পরিচিত।
মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে ভবনটির একটি লিফট বেশ কয়েকজন লোকসহ আটকা পড়ে। পরে ‘৯৯৯’ নম্বর থেকে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে নিজেদের উদ্ধারের আবেদন করা হয়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার। তিনি জানান, ফোন পেয়ে সঙ্গে সঙ্গে একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা লিফটটি সচল করে আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ করছে।