জমির উদ্দিন সুমন. লন্ডন থেকেঃ লন্ডন মেয়র সাদিক খান টাওয়ার হ্যামলেটসের আসন্ন মেয়র নির্বাচনে লেবার দলীয় প্রার্থী জন বিগসকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, টোরী সরকারের বাজেট কাটের বিরুদ্ধে লড়াই তথা টাওয়ার হ্যামলেটসের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জন বিগসকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প নেই। জন বিগসের নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অনুষ্টিত ফান্ড রেইজিং ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পূর্ব লন্ডনের তৈয়বস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্টানে অতিথি হিসাবে আরো যোগ দেন স্থানীয় দুই এমপি জিম ফিটজপ্যাট্রিক ও রুশনারা আলী এবং জিএলএ মেম্বার উনমেশ দেশাই। স্থানীয় লেবার পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে লন্ডন মেয়র সাদিক খান আরো বলেন, দলের নেতা জেরিমী করভিনের নেতৃত্বে আমরা সবাই এক টিমের সদস্য। আমরা সবাই এক অপরকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এজন্য টাওয়ার হ্যামলেটসের আসন্ন মেয়র নির্বাচনে আমাদের প্রার্থী জন বিগসকে বিজয়ী করতে সকলে মিলে কাজ করতে হবে।
জিম ফিটজপ্যাট্রিক এবং রুশনারা আলী এমপিও তাদের বক্তব্যে টোরী বাজেট কাটের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার লক্ষ্যে জন বিগসকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান। তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে যতবেশী লেবার প্রার্থী বিজয়ী হবেন তত বেশী আমাদের হাত শক্তিশালী হবে।
লেবার প্রার্থী জন বিগস তার বক্তব্যে বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সারা দেশের মধ্যে সবচাইতে বেশী বাড়ী বানিয়ে সর্বোচ্চচ বোনাস অর্জন করেছে। শুধু হাউজং নয় আরো বহু ক্ষেত্রেই আমরা সাফল্য অর্জন করেছি। এই উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য তাকেসহ লেবার দলের সকল কাউন্সিলার প্রার্থীকে বিজয়ী করার জন্য জন বিগস সবার প্রতি অনুরুধ জানান।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।