ডেস্ক: জনপ্রিয় লেখক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর হরিদাস কুমারের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ফয়জুরের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) প্রণব কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ, এর আগে গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়।
হামলার পর পরই শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দেয়। পরে পুলিশ হেফাজতে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।গত চার দিন ফয়জুর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এসময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে জানায় পুলিশ।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা